প্রীতিলতার আত্মাহুতি দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৩তম আত্মাহুতি দিবস আজ ২৪ সেপ্টেম্বর।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করবে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া আজ প্রীতিলতা ট্রাস্ট কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালানো হয়। অভিযান শেষে ফেরার সময় তাঁর গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের সঙ্গে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন।
প্রীতিলতা ওয়াদ্দেদার পটিয়ার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ সমূরা গ্রামে ১৯১১ সালে ৫ মে জন্মগ্রহণ করেন।