প্রীতিলতার আত্মাহুতি দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮১তম আত্মাহুতি দিবস ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে পাহাড়তলী রেলওয়ে স্কুলের সামনে স্থাপিত প্রীতিলতা ভাস্কর্যে গতকাল সকালে পুষ্পস্তবক অর্পণ করেছে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখা।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, অতুল সরকার, বিষুময় দেব, আরতি ভট্টাচার্য, নাসিমা আক্তার, আসমা আক্তার প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রীতিলতা ভাস্কর্য প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বলেন, ‘বীরকন্যা প্রীতিলতার শহীদী আত্মদান ব্রিটিশবিরোধী আন্দোলনকে জোরদার করেছিল।