প্রীতিলতার আত্মাহুতি দিবসে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দেশে একদিন প্রীতিলতা জীবন দিয়েছিলেন নারীদের জাগানোর জন্য, সেখানে নারীরা আজও ঘরে-বাইরে নির্যাতিত, লাঞ্ছিত ও অপমানিত। শাসকগোষ্ঠী সামাজিক মূল্যবোধের এ দৈন্যদশা পরিকল্পিতভাবে টিকিয়ে রেখেছে।
গতকাল বুধবার বিকেলে বীরকন্যা প্রীতিলতার ৮২তম আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নারীমুক্তি কেন্দ্র ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে এ সভার আয়োজন করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি পপী চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লেখিকা ফেরদৌস আরা আলীম, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির নেতা রফিকুল হাসান এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক মেজবাহ্ উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন নারীমুক্তি কেন্দ্রের সহসাধারণ সম্পাদক পূরবী চক্রবর্তী।
আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র প্রীতিলতা নাটকটি মঞ্চায়ন করে।