প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় ইউনিটের প্রীতিসম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় খুলনার প্লাটিনাম জুবলি জুট মিল লিমিটেডের অফিসার্স ক্লাবে এই প্রীতিসম্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েক উজ্জামান। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামী, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শফিউল্লাহ, খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের আঞ্চলিক ব্যবস্থাপক শহীদুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক রজিকুন ইসলাম প্রমুখ।