প্রেমনগরে পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা-বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বর্ণকুঁড়ি শিশু পাঠশালা উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চা-বাগানের মন্দিরের পাশে পাঠশালাটি উদ্বোধন করেন বর্ণকুঁড়ি শিশু পাঠশালার উদ্যোক্তা সূর্যদাস তপন। উদ্যোক্তারা জানান, বর্ণকুঁড়ি শিশু পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের সপ্তাহে ছয় দিন প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। বিদ্যালয় উদ্বোধনের সময় ৬০ জন শিশুর মধ্যে বিনা মূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষার বই বর্ণকুঁড়ি ও স্লেট বিতরণ করা হয়েছে।