প্রেমিকাকে ডেকে এনে গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। বাড়ি থেকে ডেকে এনে প্রেমিক ও তাঁর বন্ধুরা তরুণীকে গণধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পুলিশ জামিল নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
জামিল ফতুল্লার উত্তর ইসদাইর এলাকার বাসিন্দা ও ওই প্রেমিকের বন্ধু। গণধর্ষণের শিকার তরুণীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঝালকাঠির ওই তরুণীর সঙ্গে মেঘা ওরফে শাওন নামের এক তরুণের ফোনে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শাওনের বাড়ি কুমিল্লায়। শাওনের অনুরোধে গত বুধবার ওই তরুণী নারায়ণগঞ্জ আসেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ইসদাইর এলাকায় শাওন ও তাঁর বন্ধু জামিলসহ আরও কয়েকজনের সঙ্গে ওই দিন বিকেল পর্যন্ত সময় কাটান ওই তরুণী। রাতে শাওন, জামিলসহ ছয়জন ওই এলাকার একটি বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন।
গত বৃহস্পতিবার সকালে তাঁরা পালিয়ে যান। এ সময় এলাকাবাসী বিষয়টি জানার পর জামিলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় রাতেই ওই তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় শাওন ও জামিলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।