প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে প্রেমিকের হামলায় স্বামী শাহীন মিয়া (৩৫) খুন হয়েছেন। হামলাকারী প্রেমিক নিহত শাহীনের চাচাতো ভাই। গত বৃহস্পতিবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক মুকুল (২৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের শ্যালক জাহিদুর বলেন, আমার বোনের সঙ্গে মুকুলের অনৈতিক সম্পর্ক ধরা পড়ায় মুকুল আমার সামনেই দুলাভাইকে হত্যা করেছেন। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, লাশটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।