প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার মাকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে বুধবার রাতে প্রেমিক সাগর বাদশার ছুরিকাঘাতে প্রেমিকার মা আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সাগর বাদশা (১৭) প্রায় এক বছর ধরে প্রতিবেশী পঞ্চম শ্রেণীপড়ুয়া এক মেয়ের (১৩) সঙ্গে প্রেম চলছিল। ঘটনা জানতে পেরে মা নিজ মেয়েকে শাসন করেন। মেয়ে তার প্রেমিকের কাছে মায়ের শাসনের বিষয়ে নালিশ করে। বুধবার রাতে মেয়েকে আবার শাসন করার সময় ওই বাড়িতে এসে প্রেমিক সাগর বাদশা প্রতিবাদ করে। বাগিবতণ্ডা ও উত্তেজনার একপর্যায়ে সাগর বাদশা তার প্রেমিকার মায়ের পিঠে ছুরিকাঘাত করে। ঘটনার পর এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পিঠের ভেতর থেকে ছুরি বের করতে না পারায় মুমূর্য়ু অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও চিকিৎসকেরা ছুরি বের করতে ব্যর্থ হয়ে গতকাল ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঘটনার পরপরই সাগর বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।