প্রেমে সাড়া না দেওয়ায় ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের শ্রীপতিপাড়া গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে একটি পরিবারের দুটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এক তরুণ এ ঘটনা ঘটিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপতিপাড়া গ্রামের রকি সরদার (২৪) দীর্ঘদিন ধরে একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় রকি ওই মেয়ে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন।গত শুক্রবার রাতে ওই মেয়ে ও তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ওই বাড়িতে মা-মেয়ে ছাড়া আর কেউ ছিল না। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে মা-মেয়ের ঘুম ভেঙে যায়। তাঁদের আর্তচিৎকারে ও আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও বাড়ির দুটি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় যোগীপাড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনার পর থেকে অভিযুক্ত রকি পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।