প্রেমের টানে ভারতীয় কিশোরী কুড়িগ্রামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমের টানে ভারতীয় এক কিশোরী সীমান্ত পেরিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে। বিএসএফ এ ঘটনাকে অপহরণ বলে দাবি করেছে।
বিজিবি ও স্থানীয়রা লোকজন জানান, ফুলবাড়ীর কাশিপুর সীমান্তের ধর্মপুর গ্রামের মঈনুল হকের কলেজপড়ুয়া ছেলে রুবেল মিয়ার সঙ্গে পাশের ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি-২ এলাকার সপ্তম শ্রেণিপড়ুয়া কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত শুক্রবার সন্ধ্যায় মেয়েটি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। পরে রুবেল মিয়ার সঙ্গে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে মেয়ের বাবা ভারতীয় ১৮১ বিএসএফ সেউটি-২ ক্যাম্পে মেয়েকে অপহরণের অভিযোগ করেন। বিএসএফ বিষয়টি বিজিবিকে জানিয়েছে।