প্রেষণাদেশ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সিরাজগঞ্জের দুই চিকিৎসকের প্রেষণের আদেশ বাতিল করে মূল পদে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়।প্রসঙ্গত, সিরাজগঞ্জের সদর উপজেলার কয়েলগাতী গ্রামের স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহেল কাফী ও তায়েবুল ইসলামকে প্রেষণে (ওয়ার্কিং ডেপুটেশন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তাঁরা ঢাকায় থাকলেও বেতন-ভাতা সিরাজগঞ্জ থেকে উত্তোলন করতেন।