প্রেষণে দুই শিক্ষক পেল বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাইকান দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবশেষে প্রেষণে দুজন শিক্ষককে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁরা দুজন নতুন কর্মস্থলে যোগ দেন।

এই দুই শিক্ষক হলেন উপজেলার নোহালী ইউনিয়নের বাগডোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিনাত আরা ও উপজেলার নোহালী ইউনিয়নের বৈরাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডালিম কুমার। ৮ আগস্ট প্রথম আলোয় ‘ধার করে শিক্ষক এনে পরীক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই গতকাল দুই শিক্ষককে প্রেষণে ওই বিদ্যালয়ে দেওয়া হল। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন বেগম গতকাল প্রেষণে দুই শিক্ষক পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।