প্রেস কাউন্সিলে যোগ দিলেন বিচারপতি মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ গতকাল বুধবার যোগ দিয়েছেন। সম্প্রতি সরকার তাঁকে এই পদে নিয়োগ দেয়।
বিচারপতি মমতাজ উদ্দিন দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত থাকার পর ১৯৯৯ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি ২০১১ সালের মে মাসে আপিল বিভাগের বিচারপতি হন এবং ওই বছরের ডিসেম্বরে অবসরে যান। মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উপদেষ্টা। বিজ্ঞপ্তি।