প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান বি কে দাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি বি কে দাস। গত ১০ নভেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেন। ওই দিনই তিনি কাজে যোগ দিয়েছেন। গতকাল সোমবার প্রেস কাউন্সিলের সচিব শফিকুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিচারপতি বি কে দাস ১৯৯১ সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দীর্ঘ ৩২ বছর নিয়োজিত ছিলেন। এ ছাড়া তিনি ১৯৯৮ সাল থেকে হাইকোর্ট বিভাগ ও ২০০৯ সাল থেকে আপিল বিভাগের বিচারপতির দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।