প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা কাল শুক্রবার সকাল ১০টায় প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ক্লাবের গঠনতন্ত্রের ১৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী এ সভা আহ্বান করা হয়েছে। সভার আলোচ্য সূচিতে আছে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং নির্বাচন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দ্বি-বার্ষিক সভায় সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে প্রেস ক্লাবের ভোট শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। বিজ্ঞপ্তি।