প্রেস ব্রিফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উন্নয়ন-অর্জন নিয়ে নীলফামারীর সৈয়দপুরে এক প্রেস ব্রিফিং হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ওই ব্রিফিং হয়। নীলফামারী জেলা তথ্য কার্যালয় এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হক। জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক তাঁর লিখিত বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন-অর্জনের নানা দিক তুলে ধরেন। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ১৪ ধাপে এগিয়েছে, আমরা এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ।