প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সব কটি ইভেন্ট গত শুক্রবার সম্পন্ন হয়েছে। শেষ দিন সদস্যা, সদস্য সহধর্মিণী ও সন্তানদের উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। আলোচনায় অংশ নেন ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাবেক সভাপতি আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মনজুর কাদের প্রমুখ।
খেলা পরিচালনা করেন ক্রীড়া উপকমিটির সদস্য দেবাশীষ বড়ুয়া, তমাল চৌধুরী, রাজেশ চক্রবর্তী, চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজিয়া বেগম ও ক্রীড়া সংস্থার সদস্য অজন্তা বড়ুয়া। এ ছাড়া সন্তানদের দাবা ইভেন্ট পরিচালনা করেন সিজেকেএস দাবা কমিটির সদস্য দাবাড়ু কামরুল ইসলাম। বিজ্ঞপ্তি।