প্রেসক্লাব থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তন থেকে গতকাল রোববার বিকেলে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা চলছিল। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের উপস্থিত থাকার কথা ছিল। তবে যখন বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়, তখনো তিনি অনুষ্ঠানস্থলে আসেননি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘অনুষ্ঠানস্থলের পাশে একটি চেয়ারে টেপ ও কাগজে মোড়ানো অবস্থায় একটি বস্তু আমরা উদ্ধার করেছি। অনুষ্ঠানের আয়োজকেরা আমাদের এই সংবাদটি জানান।