প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া প্রেসক্লাবের নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে প্রগতিশীল চেতনা-সমর্থিত প্যানেলের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয়লাভ করেছে। এদের মধ্যে যাহেদুর রহমান সভাপতি, মাহমুদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি পদে প্রদীপ ভট্টাচার্য্য ও জিয়া শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সজল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্তসহ বিভিন্ন পদে ১৫ জন নির্বাচিত হন। অন্যদিকে জাতীয়তাবাদী দল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হন তিনজন প্রার্থী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবদুস সালাম এবং মমিনুর রহমান সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই পদে আবার ভোট গ্রহণ হবে বলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যাহেদুর রহমান জানিয়েছেন।