প্রেসক্লাবে মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াতে দেশব্যাপী এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় প্রেসক্লাব। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ক্লাবের সদস্যদের ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে দেশব্যাপী সব প্রেসক্লাবের সামনে আজ একই সময়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি