প্রেসক্লাবে হামলার ঘটনায় আ.লীগের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা প্রেসক্লাবে ছাত্রলীগের হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। এদিকে এ ঘটনায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।প্রেসক্লাবের সম্পাদক উত্পল মির্জা জানান, ঘটনার পর দুপুরে প্রেসক্লাবের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি, পেশাগত দায়িত্বে নিরাপত্তা ও ক্ষতিপূরণসহ ছয় দফা দাবি জানানো হয়। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুমকি দেওয়া হয়। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও প্রেসক্লাবের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ক্লাব মিলনায়তনের সব ক্ষতিপূরণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এই অবস্থায় প্রেসক্লাবের পক্ষ থেকে সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়।গত বুধবার ছাত্র শিবিরের এক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীরা পাবনা প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর করে। এতে প্রেসক্লাব মিলনায়তনের জেনারেটর, চেয়ার, টেবিল, আলমারিসহ অন্যান্য আসবাবের ব্যাপক ক্ষতি হয়।