প্রেসক্লাবে 'নতুন সদস্য সম্মিলনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবকে কোনো রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। সবার কাছে এই ক্লাবের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল সোমবার সকালে ক্লাবের মিলনায়তনে নতুন সদস্যদের নিয়ে আয়োজিত ‘নতুন সদস্য সম্মিলনী’ অনুষ্ঠানে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা এ কথা বলেন। প্রেসক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্যামল দত্ত, মোল্লা জালাল, আজিজুল ইসলাম ভূঁইয়া, স্বপন সাহা, ইলিয়াস খান ও আশরাফ আলী, সরদার ফরিদ আহমদ প্রমুখ বক্তব্য দেন। নতুন সদস্যদের মধ্য থেকে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, দেশ রেডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনাইন খুরশিদ, ইনডিপেনডেন্ট টিভির খালিদ মুহীউদ্দিন, চ্যানেল আইয়ের তরুণ তপন চক্রবর্তী প্রমুখ।