প্রেসক্লাবের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক-বার্ষিক কার্যকরী কমিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে গঠন করা হয়েছে। প্রেসক্লাব ভবনে এক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক জনকণ্ঠ-এর সাংবাদিক আনোয়ারুল কবীরকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি এস এম কামাল উদ্দীন জোয়াদ, সহসাধারণ সম্পাদক জি এ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মামুন-উর-রহমান, দপ্তর সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিমুল ইসলাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মুন্সী রায়হান উদ্দীন এবং নির্বাহী সদস্য সালাউদ্দীন কাজল, নারায়ণ চন্দ্র ভৌমিক ও আবজালুর রহমান।