প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার সকাল ১০টায় ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এ সভা আহ্বান করা হয়েছে। সভার আলোচ্য সূচিতে আছে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং নির্বাচন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দ্বিবার্ষিক সভায় সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে প্রেসক্লাবের ভোট আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি