প্রেসক্লাবের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী প্রেসক্লাবের নির্বাচনে নুরুল করিম মজুমদার সভাপতি ও জমির উদ্দিন বেগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে প্রেসক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে কামাল উদ্দিন ভূঁঞা, সহসাধারণ সম্পাদক পদে নাজমুল হক শামীম, কোষাধ্যক্ষ পদে এ এইচ এম আজাদ মালদার, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মাইনুল ইসলাম রাসেল, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম রঞ্জু নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল করিম ফারুক, ডি এম একরামুল হক ও মো. নাসির উদ্দিন। ফেনী অফিস