প্রেসক্লাবের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসক্লাবের নির্বাচননোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে আলমগীর ইউসুফ সভাপতি ও মাহমুদুল হাসান ওরফে রুদ্র মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী ও শাহ এমরান মো. ওসমান; যুগ্ম সম্পাদক জামাল হোসেন ও আকবর হোসেন; কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, ক্রীড়া ও সমাজসেবা পদে আবদুর রহিম; সদস্য পদে গিয়াস উদ্দিন, আবু নাছের ও নুরুল আমিন নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যা।