প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার শহরের প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির সাংবাদিক মো. হেলাল উদ্দীন সভাপতি এবং দৈনিক দোলনচাঁপার সম্পাদক ফজল-এ-খোদা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ১৩টি পদের মধ্যে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন নির্বাচিত হন। মোট ৪৫ জন ভোটার অংশ নেন। সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী কল্যাণ সাহা বিষয়টি নিশ্চিত করেন।