প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইউসুফ আলী সরকার সভাপতি ও আফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে গতকাল সকালে ক্লাবে এক সাধারণ সভা একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও প্রেসক্লাবের আহ্বায়ক বদরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ। শেষে আগামী দুই বছরের জন্য ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির উল্লেখযোগ্য সদস্য হলেন মাহফুজুর রহমান, আলতাফ হোসেন মণ্ডল, আকবর আলী, হেলাল উদ্দিন।