প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান ও সম্পাদক পদে এস এম তৌহিদুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের ৮৮ জন সদস্যের মধ্যে ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে গতকাল বিকেল পাঁচটায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আইনজীবী কাজী আবদুস শহীদ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মনতোষ বসু ও আনোয়ারুল কবীর, যুগ্ম সম্পাদক এইচ আর তুহিন ও জুয়েল মৃধা, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান এবং ৬ জন কার্যনির্বাহী সদস্য ফিরোজ গাজী, সাইফুল ইসলাম, তহীদ মনি, আমিনুর রহমান, সাজ্জাদ গনি খান ও আবদুল কাদের। যশোর অফিস