প্রেসক্লাবের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক সভাপতি এবং এস এ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফ রেহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন জিয়া শাহীন, মীর্জা সেলিম রেজা, আবদুস সালাম, জি এম সজল, নাজমুল হুদা, শফিউল আযম, আবুল কালাম আজাদ, এইচ আলিম, আমিনুল ইসলাম, জাফর আহমেদ, রেজাউল হাসান, মীর সাজ্জাদ আলী, আমজাদ হোসেন, মহসিন আলী, জে এম রউফ, তানসেন আলম, লিমন বাসার, সাজ্জাদ হোসেন, সবুর আল মামুন। বগুড়া প্রতিনিধি