প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকে হয়রানির প্রতিবাদ ও নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকে মামলা দিয়ে হয়রানি এবং তাঁর বিরুদ্ধে সরকারি দলের নেতারা উসকানিমূলক বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। তাঁরা এর প্রতিবাদ ও নিন্দা জানান।গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজের সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন বলেন, দেশের সংবিধানে নাগরিকদের বাক ও ব্যক্তি এবং স্বাধীন মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা থাকা সত্ত্বেও জাতীয় প্রেসক্লাবের সভাপতির একটি বক্তব্য নিয়ে সরকারি দল যেভাবে অসহিষ্ণু হয়ে পড়েছে, তাতে তাঁরা উদ্বিগ্ন। তাঁরা বলেন, মানুষের মৌলিক অধিকার নিয়ে সরকারি দলের এ ধরনের আচরণ খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। এই আচরণ অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। নেতারা সরকারি দলকে মানুষের মৌলিক অধিকারের ব্যাপারে আরও সহনশীল হওয়ার আহ্বান জানান। এদিকে বিএফইউজে-ঘোষিত চার দফা দাবিতে ৩ এপ্রিল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।