প্রেসক্লাবের সভাপতিকে নাসিম ওসমানের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদসহ কয়েকজন সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে তাঁর দিকে তেড়ে গেছেন জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল একাধিকবার চেষ্টা করে সাংসদকে নিবৃত্ত করেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে ওই ঘটনা ঘটে।বিকেল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করেন ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান প্রতিবেদক হালিম আজাদ। তিনি বলেন, গতকালের সভায় তাঁর আসনের দুটি আসন পরে ছিল নাসিম ওসমানের আসন। জেলা প্রশাসক সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলে তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ান। এ সময় নাসিম ওসমান তাঁকে বলেন, ‘রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলার তুই কে? তুই কোথা থেকে এত মাতবরি করিস? তোরা আমাদের বিপক্ষে কাজ করিস। তোদের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোদের কয়েকজন সাংবাদিকদের তালিকা করেছি। তোদেরকে দেখে নেব।’ এই কথা বলার সঙ্গে সঙ্গে তাঁকে মারতে তেড়ে আসেন নাসিম ওসমান। জেলা প্রশাসক বারবার থামানোর চেষ্টা করলেও নাসিম ওসমান আরও বেশি উত্তেজিত হয়ে ওঠেন।নাসিম ওসমান, তাঁর ভাই সেলিম ওসমান ও শামীম ওসমান এর আগেও নারায়ণগঞ্জের বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের হুমকি দিয়েছেন বলে জানান হালিম আজাদ। হুমকি দেওয়ার বিষয়টি পূর্ব পরিকল্পিত।হুমকির ঘটনার প্রতিবাদে কাল শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে।জাতীয় পার্টির বক্তব্য: বিকেলে জাতীয় পার্টির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্যসচিব আকরাম আলী এক বিবৃতিতে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে হালিম আজাদ বারবার নাসিম ওসমানকে উত্তেজিত করতে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলতে থাকেন। হালিম আজাদের কথার উত্তরে নাসিম ওসমান বলেন, ‘বারবার আমাকে রাজনীতি কীভাবে করতে হবে, সেই পরামর্শ দিচ্ছেন। আমি তো আপনার অনেক আগেই সাংবাদিকতা করেছি। স্বাধীনতার পরে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের সম্পাদক ছিলাম আমি।’ নাসিম ওসমানের বক্তব্যে হালিম আজাদ উত্তেজিত হয়ে ওই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রকাশের চেষ্টায় রত আছেন বলে অভিযোগ করেন আকরাম আলী।নিন্দা: হুমকির ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ও নারায়ণগঞ্জের ৬২টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা। তাঁরা বলেছেন, স্থানীয় সাংসদের এই ধরনের উগ্র আচরণে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিড়ালের বাচ্চা: আইনশৃঙ্খলা কমিটির সভায় নাসিম ওসমান বলেন, ‘বাঘে-মহিষে লড়াই হয়। বাঘে বিড়ালে নয়। মেয়র আইভী তো বিড়ালের বাচ্চা।’ তিনি সাংবাদিকদের রাবিশ, দোকানদার আখ্যায়িত করে প্রথম আলোর সমালোচনা করেন।জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ প্রমুখ।