প্রেসক্লাবের সামনে থেকে আটক ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সন্দেহভাজন ১৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নবধারা একটি সৃজনশীল সংগঠন’ নামের একটি সংগঠনের ‘এই বিজয় আমাদের বিজয়’ শীর্ষক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও গানের অনুষ্ঠান ছিল। এতে যোগ দিতে এলে প্রেসক্লাবের দুটি ফটক থেকে ওই ১৩ জনকে আটক করা হয়। পরে অবশ্য বেলা সাড়ে ১১টায় ওই অনুষ্ঠান হয় বলে জানা যায়।

শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

রমনা বিভাগ পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলো ডটকমকে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।