প্রেসিডেন্ট নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘সাউথইস্ট এশিয়া রোটারেক্ট ইনফরমেশন সেন্টার’-এর ২০১৬-১৭ রোটাবর্ষের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিলেটের তরুণ আইনজীবী হোসাইন আহমদ শিপার। গতকাল রোববার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, রোটারেক্ট অঙ্গনে এই প্রথম কোনো বাংলাদেশি এশিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। নির্বাচনে সার্কভুক্ত দেশগুলোর মোট ২১ জন প্রতিনিধি অংশ নেন। ভারতের ধর্মশালায় ১২ সেপ্টেম্বর থেকে দুই দিনব্যাপী এক সম্মেলনের পর এ নির্বাচন হয়। হোসাইন আহমদ ২০১৬ সালের জুন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।