প্রেসিডেন্ট প্রার্থী শিরীন শারমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের আইনসভার সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাচন আজ বৃহস্পতিবার ক্যামেরুনের রাজধানী ইয়াওউন্ডেতে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সিপিএর নির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিরীন শারমিন চৌধুরী প্রথম বাংলাদেশি যিনি সিপিএর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্যামেরুনের স্থানীয় সময় সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এ নির্বাচনে ভোটার সংখ্যার তিন শর বেশি। এর মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ও রাজ্য মিলিয়ে মোট ১৭৫টি আইনসভার প্রতিনিধি রয়েছেন। প্রেসিডেন্টসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩৫ সদস্য সরাসরি ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হয়ে হবেন। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানিয়েছে।