প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত বুধবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক মাহবুব আহমেদ এবং মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মতিউর রহমান, উপদেষ্টা এ এন এম মেশকাত উদ্দিন, সব কটি ডিপার্টমেন্টের প্রধানেরাসহ অন্য শিক্ষকেরা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম আমানউল্লাহ। বিজ্ঞপ্তি