প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশ ক্যাম্পাসে গত ২৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী আন্তশ্রেণি ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে ৮৯ জন ছাত্রী অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সহসভাপতি তানভির আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম, উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব, স্কুলের হেড মো. জসীম উদ্দিন, ক্রীড়াশিক্ষক টিংকু বড়ুয়া, মো. গিয়াস উদ্দিন, এস. ফারজানা আকতার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজির শিক্ষিকা আফশিন ইয়াসিন। বিজ্ঞপ্তি।