প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা গত শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৮৯টি দল অংশ নেয়। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ।