প্রোগ্রাম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রাম। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রোগ্রামটির কো-অর্ডিনেটর জাওয়াদুল হক জানান, ‘সবার জন্য স্বাস্থ্য’ এই লক্ষ্য বাস্তবায়নের জন্য পাবলিক হেলথ বিষয়ে উচ্চতর পর্যায়ে পঠন-পাঠন বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি সাপেক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সামার সেমিস্টার ২০১৫ থেকে এ প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২১ মে পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ক্লাস শুরু হবে ২২ মে থেকে। সংবাদ সম্মেলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা সাইদুর রহমান খান, সহ-উপাচার্য নুরুল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি