প্রোগ্রামিং ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার প্রোগ্রামিংয়ে মেয়েদের দক্ষ করে তুলতে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন নারী শিক্ষার্থীর অংশগ্রহণে তিন দিনব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং ক্যাম্প শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মীর খায়রুল আলম তাঁর কার্যালয়ের আইসিটি প্রশিক্ষণ মিলনায়তনে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া। প্রশিক্ষণে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।