প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর বিভাগের ৪০টি স্কুল-কলেজের ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। সকাল নয়টা থেকে শুরু হয় প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। আরও ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ। ২০ জন প্রোগামিং ও ৬০ জন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয়ভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে।