প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় গোপালগঞ্জ আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ঢাকা বিভাগের অধীনে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের ৩০টি স্কুলের মোট ২ হাজার ৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম এ সাত্তার। সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. আক্কাছ আলী। এ প্রতিযোগিতায় কুইজ পর্বে ৫০ এবং প্রোগ্রামিং পর্বে ৩০ জন শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।