প্র্রাণে বাঁচল গন্ধগোকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরতলির সাধুপাড়া গ্রামে ৬ ডিসেম্বর কয়েকজন তরুণ একটি গন্ধগোকুল আটক করে হত্যার চেষ্টা করেন। এ সময় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রুবেল হোসেন প্রাণীটিকে উদ্ধার করে পাশের মালঞ্চি গ্রামে তাঁর বোনের বাড়িতে খাঁচায় রাখেন। কিন্তু চার দিন ধরে প্রাণীটি কিছুই খাচ্ছিল না। খবর পেয়ে গতকাল সোমবার পাবনা বন বিভাগের লোকজন গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে খাওয়ানোর ব্যবস্থা করেন।রুবেল হোসেন বলেন, ‘প্রাণীটিকে উদ্ধার করার পর বহু লোককে বিষয়টি জানিয়েছি। কিন্তু একে উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেননি। কীভাবে, কার মাধ্যমে একে রক্ষা করা যাবে, তা-ও আমার জানা ছিল না। একপর্যায়ে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি বন বিভাগে জানানো হয়। পরে গতকাল বন বিভাগের লোকজন গিয়ে প্রাণীটি উদ্ধার করেন।’রুবেল হোসেন জানান, উদ্ধারের পর প্রাণীটির সামনে পোলাওয়ের চাল, কবুতরের মাংসসহ বিভিন্ন ধরনের খাবার রাখা হয়, কিন্তু এটি কিছুই খায়নি; মানুষ দেখলেই ছুটে পালানোর চেষ্টা করে।গতকাল বিকেল চারটার দিকে পাবনা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হারুনর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করেছি। তাকে খাওয়ানো হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলে তাকে কোনো ইকো পার্কে ছেড়ে দেওয়া হবে। গন্ধগোকুল বাঘেরই একটি বিরল প্রজাতির প্রাণী।’