প্রয়াণ দিবসে নজরুলকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৩৯ তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা-ভালোবাসায় বিদ্রোহী কবিকে স্মরণ করছে জাতি। ফুলে ফুলে ভরে গেছে তাঁর সমাধি।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, আবৃত্তি ও আলোচনা সভা।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনখানির আয়োজন করা হয়। শোভাযাত্রা নিয়ে কবির কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ হয়।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

বিকেলে নজরুল ইনস্টিটিউট শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ৭৭ বছর বয়সে মারা যান কবি নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবিকে সমাহিত করা হয়।