প্রয়াত নাসরিন করিমের বাসভবনে প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার দুপুরে সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর সদ্য প্রয়াত মেয়ে নাসরিন আর করিমের মরদেহ দেখতে তাঁর ধানমন্ডির বাসভবনে যান। খবর বাসসের। শেখ হাসিনা নাসরিনের কফিনের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।প্রধানমন্ত্রী মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।ফ্যাশন ডিজাইনার নাসরিন আর করিম গত ১৪ এপ্রিল লন্ডনে ইন্তেকাল করেন।