প্রয়াত মাহবুব মতিনের ছেলের জন্য আট লাখ টাকার শিক্ষা তহবিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আই নিউজের অকালপ্রয়াত যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব মতিনের শিশুপুত্র মৌন প্রিয়র শিক্ষা-সহায়তার জন্য আট লাখ ২৫ হাজার ৭৩৮ টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে গচ্ছিত এই তহবিল থেকে প্রাপ্ত ত্রৈমাসিক লভ্যাংশ মৌন প্রিয়কে দেওয়া হবে। তহবিল পরিচালনার জন্য চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক প্রণব সাহা ও জাহিদ নেওয়াজ খান এবং অ্যাসাইনমেন্ট সম্পাদক আরেফিন ফয়সল সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।