প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিল্লুর রহমান
জিল্লুর রহমান

দোয়া, পবিত্র কোরআন খতম এবং শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গতকাল সোমবার পালিত হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী। সকাল আটটায় আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, জিল্লুর রহমানের মতো আদর্শ আর নিষ্ঠাবান নেতার শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ যুগ যুগ ধরে নেতা-কর্মীদের প্রেরণা জোগাবে।
গতকাল বনানী কবরস্থানে মরহুমের পরিবারের সদস্য ছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকার গুলশানে মরহুমের বাসভবন এবং তাঁর নিজ এলাকা ভৈরবে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়।