প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে করা একটি নালিশি মামলায় তেজগাঁও থানা-পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম রায়হানুল ইসলাম এ আদেশ দেন।
গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। নালিশি আবেদনে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত, বাংলাদেশের মানচিত্র এবং জাতীয় পতাকাকে অপমানিত করার অভিযোগ আনা হয়। বাদী মামলার আবেদনে উল্লেখ করেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। ১৯৮১ সালের ১৭ মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে ফিরে এলে জিয়াউর রহমান তাঁকে হুমকি দেন ও অবরুদ্ধ করে রাখেন। জিয়াউর রহমানকে মামলায় মরণোত্তর আসামি করা হয়।