প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় প্রতিবন্ধী শিশুদের জন্য গড়ে ওঠা প্রয়াস স্কুলকে সম্প্রতি একটি স্কুলবাস দিয়েছে ঢাকা ব্যাংক। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সবার জন্য উন্মুক্ত এই বিশেষ স্কুলের জন্য একটি সুদৃশ্য বাসের চাবি তুলে দেন ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার। স্কুলের পক্ষে এই উপহার গ্রহণ করেন ডিরেক্টর পার্সোনাল সার্ভিসেস অ্যান্ড প্রভোস্ট মার্শাল ব্রিগেডিয়ার জেনারেল শারাফত হোসেন, এনডিসি, পিএসসি। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান খান, এএফডব্লিউসি, পিএসসি, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক এবং কোম্পানি সচিব আরহাম মাসুদুল হকসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।