প্রয়াসের উদ্যোগে অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান নগরের ‘আপন নিবাস’ সংলগ্ন এলাকায় ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন পরিচালক চৌধুরী সাহাদাত হোসেন, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পরিচালক আলমগীর মো. ফারুক ও আতাউল করিম উসমানী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. কিবরিয়া হোসাইনের সঞ্চালনে বক্তব্যে দেন সুভাষ সরকার, মো. শহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, আজিজুল হক, মো. শাহাজাহান, রবিউল আলম, মো. আলী হোসেন। বিজ্ঞপ্তি।